প্রবাসী সংবাদ

ফেনী পৌর মেয়র নিজাম হাজারী ম্যাব’র চট্টগ্রাম অঞ্চলের সভাপতি নির্বাচিত

ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী মিউনিসিপালিটি এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) -এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি চট্টগ্রাম লেডিস ক্লাবে রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টোর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মঞ্জুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন এসোসিয়েশনের মহাসচিব শামীম আল রাজী। বিভিন্ন পৌরসভার মেয়র এবং বেশ কয়েকজন কাউন্সিলর সভায় বক্তব্য রাখেন। সভায় সর্বসম্মতিক্রমে ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারীকে সভাপতি, বান্দরবান পৌরসভার মেয়র জাবেদ রেজাকে সাধারণ সম্পাদক ও মিরসরাই পৌরসভার মেয়র মোঃ শাহজাহানকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী ম্যাব’র আঞ্চলিক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম মেয়র মঞ্জুরুল আলম তাঁকে অভিনন্দন জানান। এদিকে ফেনী পৌরসভার মেয়র নিজম উদ্দিন হাজারী ম্যাব’র চট্টগ্রাম অঞ্চলের সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা ছাত্রলীগ আনন্দ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোডের জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

lbheading